নিজস্ব প্রতিবেদক | ০৭:২০ পিএম, ২০২৫-১২-০৯
বিলাইছড়ি প্রতিনিধি: নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের কর্মসূচির অংশ হিসেবে হিল ফ্লাওয়ারের আয়োজনে বিলাইছড়ি সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান।
নারী ওয়ার্ড সদস্য রাণী বালা তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিলাইছড়ি প্রেসক্লাবের অর্থ সম্পাদক অসীম চাকমা, পিআরএলসি প্রকল্পের অর্গানাইজার হোমার চাকমা ও শীলা চাকমা প্রমুখ।
কর্মসূচির অংশ হিসেবে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর আগে সকালেও এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, সমাজ ও দেশকে এগিয়ে নিতে নারীদের সর্বক্ষেত্রে অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তাই পরিবারে নারী-পুরুষের বৈষম্য এবং সহিংসতা প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বাল্যবিবাহ, পুষ্টি ও নারী নির্যাতন সম্পর্কিত বিষয়গুলোও বিস্তারিতভাবে আলোচিত হয়।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited