নাজিম আল হাসান | ০৫:৫৯ পিএম, ২০২৫-১২-০৯
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণতন্ত্র মঞ্চের সমর্থিত রাঙামাটি–২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুই চাকমার নেতৃত্বে রাঙামাটির শুভলং বাজারে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর ২০২৫) সকাল ৭টায় শুভলং মাজার এলাকা থেকে গণসংযোগ শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লঞ্চঘাট এলাকায় এসে কর্মসূচি সমাপ্ত হয়।
গণসংযোগ ও পথসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি জেলা সভাপতি নির্মল বড়ুয়া মিলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য পদপ্রার্থী জুই চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্পাদকমণ্ডলীর সদস্য আবুল হাসেম, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের সহসভাপতি শ্যামল চৌধুরী, বড়ুয়া সংগঠনের সাধারণ সম্পাদক অপু বড়ুয়া, জামিল মোস্তফা ও স্বপ্না ত্রিপুরা।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব সংহতির রাঙামাটি জেলা সভাপতি পলাশ চাকমা, যুব সংহতির নেতৃবৃন্দ সাইফুল ইসলাম, সাইমুন ইসলাম, আশরাফুল ইসলাম, সদস্য অনন্ত চাকমা এবং অন্যান্য নেতা–কর্মীরা।
পথসভায় জুই চাকমা বলেন, “স্বাধীনতার পক্ষের শক্তি এবং মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। শুভলং–এ এসে মানুষের গভীর আগ্রহ লক্ষ্য করেছি।
তবে সবচেয়ে বড় উদ্বেগ ভোটকেন্দ্রের নিরাপত্তা। ভোট যেন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়, এজন্য র্যাব, সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ সব বাহিনীকে মোতায়েন করতে হবে।
অতীতে অনেক ভোটকেন্দ্র দখল হয়ে গেছে—এটা আর যেন না হয়।”
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited