নাজিম আল হাসান | ০৬:২২ পিএম, ২০২৫-১২-০৭
রাঙামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের চেলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়ন ও সদর জোনের উদ্যোগে ‘সম্প্রীতি ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় শীতবস্ত্র ও ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (০৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে আয়োজিত অনুষ্ঠানে প্রায় শতাধিক শীতার্ত দুস্থ পরিবার এবং দুইটি স্কুল ও একটি আবাসিক হোস্টেলের শিক্ষার্থীদের মধ্যে কম্বল, ফুটবল, ক্রিকেট ব্যাট–বল, ক্যারাম বোর্ড, জার্সিসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি।
বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি, ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিলন চাকমা।
এছাড়াও স্থানীয় হেডম্যান, কারবারি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক বলেন, পাহাড়ি অঞ্চলের উন্নয়নে বড় বাধা হলো সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর কর্মকাণ্ড, যা সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছে।
তিনি বলেন, স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় এসব সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, পাহাড়ে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা, শিল্পায়ন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টি এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সরকারের সমন্বিত উদ্যোগে পার্বত্য এলাকায় উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited