মেহেদী হাসান | ০৭:৩৪ পিএম, ২০২৫-১২-০৬
রাঙামাটিতে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রাঙামাটি পৌরসভাধীন ৭নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাওন ও সহ-সভাপতি শামীম ফরহাদের উদ্যোগে বাদ মাগরিব বনরুপা শাহী জামে মসজিদে মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন বনরুপা শাহী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মুহাম্মদ সুলতান মাহমুদ।
মাহফিলে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুল সালাম, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ওমর মোরশেদ, সহ-সভাপতি রেজাউল করিম ও তানবীর হোসেন মাহী, সাংগঠনিক সম্পাদক আলভি হাসান নাঈম, যুগ্ম সম্পাদক আবু ছিদ্দিক জুয়েল ও রবিউল হাসান। এছাড়াও ৭নং ওয়ার্ড ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিবৃন্দ মাহফিলে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতার জন্য দোয়া করেন এবং জনগণকে একত্রিত হয়ে দেশনেত্রীর প্রতি সমর্থন ও শুভকামনা জানানোর আহ্বান জানান।
মাহফিলের সমাপ্তি ঘটে দোয়া, মিলাদ ও বিশেষ দোয়া পাঠের মাধ্যমে, যেখানে সকল অংশগ্রহণকারীরা দেশনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited