মেহেদী হাসান | ০৬:৫৬ পিএম, ২০২৫-১২-০৬
রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আজ বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর ২০২৫) জেলার ১২ (বার) থানার সকল অফিসার ইনচার্জ (ওসি)-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম–এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
অনুষ্ঠানে বিদায়ী অফিসার ইনচার্জগণ তাঁদের বক্তব্যে রাঙ্গামাটি জেলা পুলিশের সহযোগিতাপূর্ণ কর্মপরিবেশ, ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা এবং সহকর্মীদের আন্তরিক সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাঙ্গামাটিতে দায়িত্ব পালনকালে তৈরি হওয়া স্মৃতির কথা উল্লেখ করতে গিয়ে তাঁরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
ভবিষ্যতেও রাঙ্গামাটি জেলা পুলিশের সঙ্গে আত্মিক সম্পর্ক বজায় রাখার আশা ব্যক্ত করেন তাঁরা।
পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম তাঁর বক্তব্যে বিদায়ী ওসিদের পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা এবং দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনের প্রশংসা করেন। তিনি বলেন,
“রাঙ্গামাটির মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল জেলায় দায়িত্ব পালন করা গৌরবের বিষয়।
বিদায়ী অফিসার ইনচার্জগণ তাঁদের কর্মদক্ষতা, আন্তরিকতা ও জনগণের প্রতি দায়বদ্ধতার মাধ্যমে জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা রেখেছেন।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পুলিশ সুপার মহোদয় রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অফিসার ইনচার্জদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং তাঁদের নতুন কর্মস্থলে সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।
বিদায় সংবর্ধনায় আরও উপস্থিত ছিলেন—
জনাব মোঃ জাহেদুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল)
জনাব আসিফ ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল)
জনাব মোজ্জামেল হক, সহকারী পুলিশ সুপর (এসএসএফ)
বিভিন্ন ইউনিট ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited