আলমগীর মানিক | ০৮:২৩ পিএম, ২০২৫-১২-০৩
রাঙামাটি-২৯৯ নং সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ানের সঙ্গে রাঙামাটি পার্বত্য জেলার হেডম্যান ও কার্বারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (০৩ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে শহরের পর্যটন অডিটোরিয়াম হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ উপজাতি বিষয়ক সম্পাদক কর্ণেল (অব.) মনীষ দেওয়ান, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দিপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল।
সভায় পাহাড়ের বিভিন্ন অঞ্চল থেকে আগত হেডম্যান ও কার্বারীরা নূন্যতম সম্মানী ভাতা, ভূমি ব্যবস্থাপনা, সামাজিক বিচারব্যবস্থা এবং প্রথাগত প্রতিষ্ঠানের বিভিন্ন চ্যালেঞ্জসহ তাদের সমস্যাগুলো উপস্থাপন করেন।
সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সভাপতি এডভোকেট ভবতোষ দেওয়ান বলেন,
“রাঙামাটি ২৯৯ আসনের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান আমাদের কথা শোনার সুযোগ করে দিয়েছেন—এজন্য তাকে ধন্যবাদ।
তিনি আঞ্চলিক ও জাতীয়ভাবে পরিচিত একজন ব্যক্তি; নির্বাচিত হলে এই অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।”
সংগঠনের সাধারণ সম্পাদক শান্তিময় চাকমা বলেন,
“রাঙামাটির ইতিহাসে এই প্রথম কোনো জাতীয় রাজনৈতিক দল হেডম্যান–কার্বারীদের সঙ্গে মতবিনিময় সভা করল। আমাদের প্রথাগত প্রতিষ্ঠানকে ধ্বংসের নানা চক্রান্ত চলছে।
হয়তো পুরোপুরি ধ্বংস হবে না, কিন্তু স্বকীয়তা হারানোর ঝুঁকি রয়েছে। তাই এই প্রতিষ্ঠান রক্ষায় যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য আমরা প্রধান অতিথির প্রতি অনুরোধ জানাই।”
প্রধান অতিথি ও বিএনপি প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান বলেন,
“আমি এই পার্বত্য রাঙামাটির সন্তান। আপনাদের রীতিনীতি ও সংস্কৃতি আমার নিজের মতোই। আপনাদের প্রথাগত প্রতিষ্ঠানের গুরুত্ব সম্পর্কে আমি সুপরিচিত। উপস্থাপিত সমস্যাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলো দ্রুত সমাধান করা প্রয়োজন।
আমি নির্বাচিত হলে আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে দলীয় প্রধান ও রাষ্ট্রপ্রধানের সরাসরি আলোচনা আয়োজনের উদ্যোগ নেব।
পার্বত্য অঞ্চলের সব জনগোষ্ঠীর অধিকার, উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করাই হবে আমার অঙ্গীকার।”
মতবিনিময় সভায় উপস্থিত হেডম্যান–কার্বারীরা বিএনপি মনোনীত প্রার্থীর প্রতি নানা প্রস্তাব, প্রত্যাশা ও পরামর্শ তুলে ধরেন।
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited