নানিয়ারচরে নির্বাহী অফিসার ও ওসিকে সংবর্ধনা


মাহাদি বিন সুলতান    |    ০৮:০২ পিএম, ২০২৫-১২-০৩

নানিয়ারচরে নির্বাহী অফিসার ও ওসিকে সংবর্ধনা

রাঙামাটির নানিয়ারচরে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মঞ্জুর মোর্শেদকে বরণ এবং সদ্য বিদায়ী নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা ও নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজির আলমকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে নানিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন নানিয়ারচর উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর মো. সরওয়ার কামাল ও দ্য চেঙ্গী চাইল্ড হোম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপন আলো বড়ুয়া।

এসময় উপস্থিত ছিলেন—
নানিয়ারচর জোনের উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউর রহমান,
নানিয়ারচর সরকারি কলেজের অধ্যক্ষ সন্তোষ বিকাশ খীসা,
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন মিয়া,
উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান,
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ জুলফিকার আলী,
এবং সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুপন চাকমা সহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে সদ্য বিদায়ী ইউএনও এবং ওসির সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন। পাহাড়ি দুর্গম এলাকায় চ্যালেঞ্জ মোকাবিলা করে দায়িত্ব পালন করায় তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান বক্তারা।

একই সঙ্গে তাঁদের পরবর্তী কর্মস্থলে সফলতা কামনা করা হয়।

এছাড়াও নবাগত ইউএনও মঞ্জুর মোর্শেদের প্রতি নানিয়ারচরের বিদ্যমান সমস্যা সমাধান ও উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।