গার্ড অব অনার পেয়ে পরিদর্শনে পুলিশ সুপার


অহিদুল ইসলাম অভি    |    ০৭:৩১ পিএম, ২০২৫-১২-০৩

গার্ড অব অনার পেয়ে পরিদর্শনে পুলিশ সুপার

রাঙামাটি, ০৩ ডিসেম্বর ২০২৫:

রাঙামাটি পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম আজ জুরাছড়ি থানা পরিদর্শন ও থানা পুলিশের আয়োজিত। “ওপেন হাউজ ডে”-তে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

থানায় পৌঁছালে অফিসার ইনচার্জ জনাব আলমগীর হোসেন শাহ পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক স্বাগত জানান। এরপর থানার একটি চৌকস পুলিশ দল তাঁকে সম্মানসূচক গার্ড অব অনার প্রদান করে।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম, জনসেবা প্রদান, শৃঙ্খলা, সদস্যদের কল্যাণ ও দৈনন্দিন ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি থানায় রক্ষিত বিভিন্ন রেজিস্টার পর্যালোচনা শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর প্রদান করেন।

এ সময় তিনি জনগণকে আরও দ্রুত ও মানসম্মত সেবা প্রদানের জন্য পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন, জনবান্ধব পুলিশিং জোরদার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

পুলিশ সুপার থানায় কর্মরত সদস্যদের সমস্যা, সুবিধা-অসুবিধা মনোযোগ দিয়ে শোনেন এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিশ্চয়তা প্রদান করেন।

পরবর্তীতে তিনি জুরাছড়ি থানা পুলিশের আয়োজিত “ওপেন হাউজ ডে”-তে স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান–কারবারি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে উন্মুক্ত মতবিনিময় করেন। উপস্থিত নাগরিকগণ তাঁদের বিভিন্ন সমস্যা, প্রস্তাব ও পরামর্শ তুলে ধরলে পুলিশ সুপার তা মনোযোগসহকারে শুনে যথাযথ দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, জুরাছড়ি থানার অফিসার ইনচার্জসহ থানার অন্যান্য কর্মকর্তা ও ফোর্স সদস্যরা।