আইয়ুব চৌধুরী | ১১:৪৫ পিএম, ২০২৫-১২-০২
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের উদ্যোগে শুরু হয়েছে ‘কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম (CCHP)’–এর নতুন প্রকল্প।
এই প্রকল্পের মাধ্যমে তৃণমূল পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা, মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি শিক্ষা এবং বিভিন্ন জনসচেতনতা কার্যক্রম আরও জোরদার হবে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ উপলক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি কর্মকর্তা, স্থানীয় হেডম্যান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খান বলেন, “চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতাল এবং সিসিএইচপি দীর্ঘদিন ধরে এই অঞ্চলে নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা দিয়ে আসছে।
তৃণমূল পর্যায়ে সরকারি হাসপাতালের পাশাপাশি তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন এই প্রকল্প সাধারণ মানুষের জন্য আরও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে।”
সভায় সভাপতিত্ব করেন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতাল ও খ্রিস্টিয়ান কুষ্ঠ চিকিৎসা কেন্দ্রের পরিচালক ডা. প্রবীর খিয়াং।
প্রকল্পের বিস্তারিত উপস্থাপন করেন সিসিএইচপি’র প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা। তিনি জানান, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতাল সোস্যাল হেলথ অ্যান্ড এডুকেশন বোর্ড (SHED Board)-এর একটি অঙ্গ প্রতিষ্ঠান, যা ১৯০৭ সাল থেকে পার্বত্য চট্টগ্রামে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে।
নতুন প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা সেবা, গর্ভবতী ও প্রসূতি মা এবং শিশুর স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক শিক্ষা, জেন্ডার সমতা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন প্রতিরোধ, জলবায়ু পরিবর্তন বিষয়ে জনসচেতনতা এবং সরকারের টিকাদান কার্যক্রমে সহায়তা করা হবে।
তিনি আরও জানান, চলতি বছরের জুলাই মাস থেকে প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে এবং এটি আগামী তিন বছর চলমান থাকবে।
প্রকল্পটি বাস্তবায়নে অংশীদার হিসেবে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার (Hill Flower)।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এই প্রকল্পের মাধ্যমে পাহাড়ি প্রত্যন্ত অঞ্চলের মানুষ আরও দ্রুত ও সহজে স্বাস্থ্যসেবা পাবে।
বিশেষ করে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited