মেহেদী হাসান | ১১:৩৭ পিএম, ২০২৫-১২-০১
সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৪ টায় নানিয়ারচর উপজেলার টংটুল্যা পাড়া এলাকায় বাংলাদেশ জামায়াত ইসলামীর ২৯৯ নং আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোখতার আহম্মদকে কেন্দ্র করে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়েত ইসলামীর ২৯৯ নং আসনের মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী এডভোকেট মোখতার আহম্মদ । বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মোঃ মানছুরুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙামাটি জেলা সভাপতি আব্দুস সালাম, শূরা ও কর্ম পরিষদ সদস্য নুরুল করিম, পৌরসভা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট মোঃ রহমত উল্লাহ, সদর উপজেলা সভাপতি এডভোকেট জিল্লুর রহমান। সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নানিয়ার উপজেলা আমীর মাওলানা জুলফিকার আলি। এছাড়া উপস্থিত ছিলেন মাওলানা সিরাজী, ডা. জাকিরসহ এলাকার অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সভায় এডভোকেট মোখতার আহম্মদ বলেন,
আমরা নানিয়ারচরের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব। জনগণের স্বার্থে যে কোনো কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আসন্ন নির্বাচনে জনগণ যেন নিজেদের অধিকার ও ভোটের মাধ্যমে সঠিক নেতৃত্ব নির্বাচন করে, সেই লক্ষ্যে আমরা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। আমি বিশ্বাস করি, একসাথে কাজ করলে নানিয়ারচর এলাকার মানুষের জীবনে উন্নয়ন, সেবা ও শান্তি নিশ্চিত করা সম্ভব।
তিনি আরও বলেন, জনগণের দোরগোড়ায় গিয়ে তাদের সমস্যাগুলো শুনা এবং সমাধানের চেষ্টা করা আমার মূল নীতি। আমার লক্ষ্য হলো মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিত করা। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এলাকার সার্বিক উন্নয়নের জন্য কাজ করার আহ্বান জানাই।
সভায় বক্তারা স্থানীয় উন্নয়ন, শিক্ষা ও সামাজিক কল্যাণ প্রকল্পে সক্রিয় ভূমিকা নেওয়ার গুরুত্ব তুলে ধরেন,তারা বলেন, আসন্ন নির্বাচনকে শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে সকলকে দায়িত্বশীলভাবে অংশ নিতে হবে।
সভাটি এক বন্ধুত্বপূর্ণ ও উৎসাহজনক পরিবেশে সম্পন্ন হয়, যেখানে উপস্থিত সাধারণ মানুষ ও নেতা-কর্মীরা এডভোকেট মোখতার আহম্মদের নেতৃত্বের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited