মাহাদি বিন সুলতান | ০৮:১৯ পিএম, ২০২৫-১২-০১
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে রাঙামাটি পৌরসভার ১নং ওয়ার্ড ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ।
রোববার (৩০ নভেম্বর) বাদ এশা শহরের রিজার্ভমুখ এলাকার তৈয়্যাবিয়া তাহেরিয়া খানকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত শেষে এতিমখানার শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
এর আগে এতিমখানার শিক্ষার্থীরা খতমে কুরআন, খতমে গাউসিয়া ও বিশেষ তাসবিহ তেলাওয়াত করেন।
পরে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মিলাদ, বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ কামাল উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
জেলা যুবদলের সহ–মৎস্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ দিদার, সহ–কৃষি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সাফু, সদর উপজেলা যুবদলের সদস্য হাবিবুর রহমান ও মোহাম্মদ আরমান, ১নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ওসমান, যুগ্ম-আহ্বায়ক ফারুখুল ইসলাম ও জোহান রুবেল, সদস্য মুরাদ, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক জয়নাল আবেদীন ও খোরশেদুল আলম, প্রচার সম্পাদক আরজু রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আবু আবরার আলভী, পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোজাম্মেল হক রাজু, সদর উপজেলা ছাত্রদলের আব্দুল আহাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল মান্নান ও কায়সার আবেদীন, স্বেচ্ছাসেবকদল নেতা মুরাদ ও তুহিন, সদর উপজেলা জাসাসের সহ-সভাপতি শাহেদুল ইসলাম রোমান এবং ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমন উদ্দিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited