নিজস্ব প্রতিবেদক | ১০:৫৭ পিএম, ২০২৫-১১-৩০
রাঙামাটির কাপ্তাইয়ে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল এবং বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ারের আয়োজনে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের নতুন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও কর্মী এবং প্রকল্পের উপকারভোগীরা।
সভায় প্রধান অতিথি ছিলেন বাঙামাটির জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন। সভাপতিত্ব করেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন, কাপ্তাই আবাসিক মেডিকেল অফিসার ডা: ওমর ফারুক, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এবং কাপ্তাই যুব উন্নয়ন কর্মকর্তা মো: হোসেন।
সভায় হিল ফ্লাওয়ারের সহকারী প্রোগাম ম্যানেজার জেনিফার অজন্তা তনচংগ্যা শুভেচ্ছা বক্তব্য দেন। ফ্যাসিলিটেটর উ সং বাই মারমার সঞ্চালনায় সভা শুরু হয়।
প্রধান অতিথি মোহাম্মদ রুহুল আমীন বলেন, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল এবং কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগাম দীর্ঘদিন ধরে এলাকায় স্বাস্থ্যসেবা প্রদান করছে।
তিনি প্রকল্প বাস্তবায়নের সময় উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন পরিষদের সঙ্গে সমন্বয় করার পরামর্শ দেন এবং আশা প্রকাশ করেন যে এই প্রকল্পের মাধ্যমে জনগণ আরও উন্নত স্বাস্থ্যসেবা পাবে।
অবহিতকরণ সভার শুরুতে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন।
তিনি জানান, ১৯০৭ সালে প্রতিষ্ঠিত এই হাসপাতাল শত বছরেরও বেশি সময় ধরে পার্বত্য অঞ্চলের জনগণকে চিকিৎসাসেবা প্রদান করছে।
কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের আওতায় মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীরা প্রাথমিক স্বাস্থ্যসেবা, গর্ভবতী ও প্রসূতি মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি শিক্ষা, জেন্ডার সচেতনতা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, জলবায়ু পরিবর্তন সচেতনতা এবং সরকারী টিকাদান কার্যক্রমে সহায়তা প্রদান করছে।
বিজয় মারমা আরও জানান, চলতি বছরের জুলাই মাস থেকে নতুন প্রকল্প কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী তিন বছর এটি চলবে।
প্রকল্প বাস্তবায়নে খ্রীস্টিয়ান হাসপাতালকে বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার অংশীদার হিসাবে কাজ করবে।
নতুন প্রকল্পটি কাপ্তাই উপজেলাসহ রাঙ্গুনীয়া ইউনিয়ন, বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি ইউনিয়ন ও রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নসহ মোট ৮টি ইউনিয়নে কার্যক্রম পরিচালনা করবে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited