অহিদুল ইসলাম অভি | ১০:২২ পিএম, ২০২৫-১১-৩০
রাঙামাটি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অধীনে সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টরা ১১তম গ্রেড থেকে ১০তম গ্রেডে উন্নীত করার দাবিতে রোববার রাঙামাটি জেনারেল হাসপাতালে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন।
কর্মবিরতি চলাকালীন হাসপাতালের সামনের প্লাজারে অবস্থান নিয়ে বক্তৃতা করেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের সভাপতি অনিমেষ সাহা, সাধারণ সম্পাদক সুইট চাকমা, রুমি চাকমা ও ইভানি চাকমা। দুই ঘণ্টার এই কর্মবিরতির কারণে হাসপাতালের যাবতীয় কার্যক্রম বন্ধ থাকায় চিকিৎসা নিতে আসা রোগীরা ভোগান্তিতে পড়েন।
এর আগে দাবী পত্রে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক ও সিভিল সার্জনের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা রোগ নির্ণয় ও ঔষধ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তারা “টিম ওয়ার্ক”-এর অংশ হিসেবে চিকিৎসক ও নার্সদের সঙ্গে কাজ করে স্বাস্থ্য সেবায় অবদান রাখছেন।
যদিও এই পেশার প্রভাব গুরুত্বপূর্ণ, বহু বছরের নানাবিধ সমস্যার কারণে তারা অবহেলিত ছিলেন এবং পেশায় সংস্কার উদ্যোগ নেওয়া হয়নি। অন্যান্য সমশিক্ষাগত ডিপ্লোমা কোর্সধারীর মতো ডিপ্লোমা প্রকৌশলী, ডিপ্লোমা নার্স ও ডিপ্লোমা কৃষিবিদরা ইতোমধ্যেই ১১তম গ্রেড থেকে ১০তম গ্রেডে উন্নীত হয়েছেন।
তবুও সমশিক্ষাগত যোগ্যতা থাকা স্বত্ত্বেও ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য অধিকার এখনও বাস্তবায়িত হয়নি।
স্বাধীনতা পূর্ববর্তী সময়ে শুরু হওয়া এই পেশার পথচলায় ১৯৮৯ সালের পর থেকে সংশ্লিষ্ট বিভাগে বারবার ১০তম গ্রেডের দাবী উপস্থাপন করা হয়েছে। তবে এখনও বাস্তবায়নে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
কর্মবিরতি চলাকালীন বক্তারা জানান, ১১তম গ্রেড থেকে ১০তম গ্রেডে উন্নীতকরণ না হলে আগামী ৩ ডিসেম্বর অর্ধদিবস এবং ৪ ডিসেম্বর পূর্ণদিবস কর্মবিরতির কর্মসূচি পালিত হবে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited