মেহেদী হাসান | ০৮:২৮ পিএম, ২০২৫-১১-২৯
রাঙামাটি: অগ্নিকাণ্ড, দুর্ঘটনা ও যেকোনো দুর্যোগ পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে জনসচেতনতা ও প্রস্তুতি বৃদ্ধির অংশ হিসেবে রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে বিস্তৃত অগ্নি নির্বাপণ ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৯ নভেম্বর ২০২৫) দুপুর ২টা ৩০ মিনিটে রাঙামাটি সদরের রিজার্ভ বাজারে অবস্থিত ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) প্রশিক্ষণ মাঠে এই মহড়ার আয়োজন করা হয়।
মহড়ায় রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ৬ জন দক্ষ ফায়ার ফাইটার অংশগ্রহণ করেন। এতে ৬০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন, যাদের আগুন লাগলে করণীয়, আগুন প্রতিরোধ ব্যবস্থা, দ্রুত নিরাপদে অপসারণ কৌশল, এবং জরুরি পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণার্থীদের ফায়ার ফাইটিং কৌশল, উদ্ধার ও রেসকিউ অপারেশন, প্রাথমিক চিকিৎসা, এবং বিভিন্ন ধরনের ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের বাস্তব অনুশীলন করানো হয়।
এক্সটিংগুইশারের ধরন, কার্যপদ্ধতি, সঠিক প্রয়োগ ও ব্যবহারিক ঝুঁকি—সব বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।
মহড়ায় ফায়ার সার্ভিস সদস্যরা বলেন, “দুর্যোগ কখনো বলে আসে না। সঠিক জ্ঞান, প্রস্তুতি ও দ্রুত সিদ্ধান্তই বড় ধরনের ক্ষয়ক্ষতি কমাতে পারে।”
অংশগ্রহণকারীদের আতঙ্কিত না হয়ে পরিস্থিতি মোকাবিলার মানসিক প্রস্তুতিও জোর দেওয়া হয়।
মহড়ার অংশ হিসেবে জরুরি মুহূর্তে দ্রুত সহায়তা পেতে জরুরি হটলাইন ১০২ ও ৯৯৯ নম্বর প্রচার করা হয়।
এছাড়া রাঙামাটি ফায়ার স্টেশনের মোবাইল নম্বর ০১৯০১-০২১৬৩৭ উপস্থিতদের জানিয়ে দেওয়া হয়, যাতে অগ্নিকাণ্ড বা দুর্ঘটনার মুহূর্তে তাৎক্ষণিক যোগাযোগ করা যায়।
ফায়ার সার্ভিসের এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম স্থানীয়দের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।
নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দুর্ঘটনা মোকাবিলায় নাগরিকদের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited