সাজেক থানা পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি


নিজস্ব প্রতিবেদক    |    ১১:৪৮ পিএম, ২০২৫-১১-২৪

সাজেক থানা পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

মেহেদী হাসান

চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি (অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ আহসান হাবীব পলাশ-বিপিএম-সেবা; সোমবার ২৪ নভেম্বর ২০২৫ খ্রি. রাঙ্গামাটি পার্বত্য জেলার সাজেক থানা পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে থানার সার্বিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশি সেবার মান উন্নয়নে গৃহীত উদ্যোগসমূহ তিনি ঘুরে দেখেন। সাজেক থানায় পৌঁছালে তাঁকে ফুলেল অভ্যর্থনা ও উষ্ণ স্বাগত জানান রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। পরে থানা প্রাঙ্গণে থানার চৌকস পুলিশ সদস্যরা সম্মানিত ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম, সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) মাহমুদুল হাসান এবং সাজেক থানার অফিস ইনচার্জ কানন সরকার।

পরিদর্শন শেষে ডিআইজি আইন-শৃঙ্খলা বজায় রাখা, পর্যটন এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা এবং জনগণের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।