মেহেদী হাসান | ১২:০৩ এএম, ২০২৫-১১-২৪
২৩ নভেম্বর ২০২৫ রাঙামাটি জেলা পুলিশ লাইন্সে সদ্য যোগদানকৃত নবাগত কনস্টেবলদের নিয়ে ওরিয়েন্টেশন কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সকালে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে নবীন সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দায়িত্ব পালনে প্রস্তুত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজ্জামেল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন।
বক্তব্যে প্রধান অতিথি নবাগত পুলিশ সদস্যদের প্রতি পেশাগত শৃঙ্খলা, দায়িত্ববোধ, ড্রেস কোড ও আচরণবিধি কঠোরভাবে অনুসরণের আহ্বান জানান।
তিনি বলেন, দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে পুলিশ সদস্যদের নিজের যোগ্যতা প্রতিষ্ঠা করতে হবে।
পাশাপাশি সঞ্চয়ী মনোভাব, মিতব্যয়িতা, সুস্থ পরিবার গঠন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএমসহ রাঙামাটি জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে নবাগত কনস্টেবলরা ওরিয়েন্টেশন কোর্সের বিভিন্ন কর্মসূচি ও প্রশিক্ষণ মডিউল সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited