মেহেদী হাসান | ০১:২৯ পিএম, ২০২৫-১১-২৩
(২৩ নভেম্বর) সকালে রাঙামাটি ফায়ার স্টেশনে ভূমিকম্পের পূর্ব-প্রস্তুতি হিসেবে একটি বিশেষ অনুশীলন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এতে স্টেশনের সকল ফায়ার ফাইটার অংশগ্রহণ করেন। তারা উদ্ধারকাজে ব্যবহৃত বিভিন্ন সাজসরঞ্জাম, টুলস, ইকুইপমেন্ট ও অ্যাক্সেসরিজ পরীক্ষা করে ব্যবহার উপযোগী করে তোলেন।
পাশাপাশি বাস্তব পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নিতে সক্ষমতা বাড়ানোর জন্য মাঠ পর্যায়ের অনুশীলনও পরিচালনা করা হয়।
অনুশীলন কার্যক্রম পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার সম্মানিত সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান আনসারী।
তিনি ফায়ার ফাইটারদের প্রস্তুতি, সরঞ্জাম ব্যবহারে দক্ষতা, জরুরি সিদ্ধান্ত গ্রহণ এবং দলগত কাজ আরও শক্তিশালী করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
সহকারী পরিচালক বলেন, ভূমিকম্পসহ যেকোনো দুর্যোগ ও দুর্ঘটনায় দ্রুতগতিতে আধুনিক ও দ ক্ষ উদ্ধার কার্যক্রম নিশ্চিত করতে নিয়মিত প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাঙামাটি জেলা দুর্যোগপ্রবণ এলাকা হওয়ায় এ ধরনের অনুশীলন ফায়ার সার্ভিসের সক্ষমতা আরও বৃদ্ধি করবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুশীলনে অংশ নেওয়া ফায়ার ফাইটাররা জানান, নিয়মিত মহড়া তাঁদের দক্ষতা, মনোসংযোগ ও প্রস্তুতিকে আরও শক্তিশালী করে এবং যে কোনো পরিস্থিতিতে দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করতে সহায়তা করে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited