মাহাদি বিন সুলতান | ১২:০১ এএম, ২০২৫-১১-২১
রাঙামাটির মাউরুম কলেজে অনুপ্রেরণামূলক পাঠদান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং ক্রীড়া চর্চা বৃদ্ধির লক্ষ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ১১টায় নানিয়ারচর জোনের আওতাধীন রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি মাউরুম কলেজ প্রাঙ্গণে এ ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি’র সার্বিক তত্ত্বাবধানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন জোনের উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম।
এসময় উপস্থিত ছিলেন কুতুকছড়ি ক্যাম্প কমান্ডার মেজর মোঃ সায়েম আকতার সৌধসহ অন্যান্য সামরিক কর্মকর্তা।
অনুষ্ঠানে সেনাবাহিনীর পক্ষ থেকে ‘সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার পদে যোগদানের জন্য মেধাবী ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধকরণ’ বিষয়ে শিক্ষার্থীদের মাঝে বিশেষ ক্লাস পরিচালনা করা হয়।
পরে শিক্ষার্থীদের হাতে ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’ এর আওতায় ১৫টি জার্সি, ১ জোড়া গোলকিপার গ্লাভস এবং ২টি ফুটবল তুলে দেওয়া হয়।
নানিয়ারচর জোনের এ মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। এলাকার সাধারণ মানুষ বাংলাদেশ সেনাবাহিনীর এমন নিঃস্বার্থ সহযোগিতায় আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
এ বিষয়ে সেনাবাহিনী জানায়, নানিয়ারচর জোন স্থানীয় জনগণের কল্যাণে এ ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত রাখবে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited