রাঙ্গামাটি প্রেসক্লাবের সাথে রাবিপ্রবিসাসের সৌজন্য সাক্ষাৎ


মেহেদী হাসান    |    ১১:৫২ পিএম, ২০২৫-১১-২০

রাঙ্গামাটি প্রেসক্লাবের সাথে রাবিপ্রবিসাসের সৌজন্য সাক্ষাৎ

রাঙ্গামাটি প্রেসক্লাবের সাথে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিপ্রবিসাস) নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাঙ্গামাটি প্রেসক্লাবের অতিথি কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, সদস্য উছিংচা রাখাইন ও সাংবাদিক বিহারি চাকমা উপস্থিত ছিলেন।

রাবিপ্রবি সাংবাদিক সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. আয়নুল ইসলাম, অর্থ সম্পাদক আদিত্য চৌধুরী এবং সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক অর্ণব ঘাগ্রা।

সাক্ষাতের শুরুতে প্রেসক্লাব নেতৃবৃন্দ রাবিপ্রবিসাসের নতুন কমিটিকে শুভেচ্ছা জানান।

তারা বলেন, রাঙ্গামাটি প্রেসক্লাব সবসময় রাবিপ্রবিসাস পরিবারের পাশে থাকবে এবং সাংবাদিকতায় নবীনদের সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাবে।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাতে ভবিষ্যতে যৌথ উদ্যোগ, প্রশিক্ষণ আয়োজন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।