নৌবাহিনী স্কুলে ‘এসো দেশ বদলাই’ আলোচনা সভা


নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৩৫ পিএম, ২০২৫-১১-১৯

নৌবাহিনী স্কুলে ‘এসো দেশ বদলাই’ আলোচনা সভা

রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নৌবাহিনী স্কুল এন্ড কলেজের প্রভাষক তামান্না ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ এম. জাহাঙ্গীর আলম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা তথ্য অফিসার মো. দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন তাঁর বক্তব্যে বলেন, “তারুণ্যের শক্তিই সবচেয়ে বড় শক্তি।

পৃথিবীর সকল স্বৈরশাসক তরুণদের শক্তিকে ভয় পায়। দেশ পরিবর্তন করতে হলে আগে নিজেকেই পরিবর্তন করতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

এছাড়া বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন নৌবাহিনী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সাফিকা তাবাসসুম ও সাইফুল ইসলাম সাইফ।

আলোচনা শুরুর আগে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে নৌবাহিনী স্কুল এন্ড কলেজের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।