অহিদুল ইসলাম অভি | ০৫:৩১ পিএম, ২০২৫-১১-১৮
রাঙামাটি বাজার ফান্ডের জমি হস্তান্তর, বন্ধকী দলিল এবং রেজিস্ট্রি কার্যক্রম পুনরায় চালুর দাবিতে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাঙামাটি বাজার ফান্ড ভূমি অধিকার সংরক্ষণ কমিটির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বাজার ফান্ডভুক্ত জমির মালিক, ব্যবসায়ী, শ্রমিক সংগঠন, সমবায় সমিতি ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বাজার ফান্ডের হস্তান্তর ও রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। জমির মালিকানা বদল, বন্ধক প্রদান, দলিল নবায়ন, ব্যাংক ঋণ গ্রহণসহ জমি-সংক্রান্ত যেকোনো আইনগত কার্যক্রম সম্পূর্ণরূপে স্থবির হয়ে আছে। এতে বহু মানুষ অর্থনৈতিক ক্ষতির শিকার হচ্ছেন এবং ব্যক্তিগত ও পারিবারিক জীবনে নানা জটিলতা তৈরি হয়েছে।
বক্তারা বলেন, প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রিতার কারণে জমি-সংক্রান্ত ফাইলগুলো বছরের পর বছর ধরে ঝুলে আছে। অনেকেই জমি বিক্রি বা ক্রয় করতে না পেরে আর্থিক সংকটে পড়েছেন। এমনকি চুক্তিভিত্তিক লেনদেন ভেঙে যাওয়ায় আইনি সমস্যায় জড়িয়ে পড়ছেন অসংখ্য মানুষ। তারা বলেন, বাজার ফান্ডের রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ থাকার প্রভাব জেলার সামগ্রিক অর্থনীতির ওপরও পড়ছে। নতুন ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন, ঘরবাড়ি নির্মাণ, দোকান সম্প্রসারণসহ উন্নয়নমূলক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।
মানববন্ধনে রাঙ্গামাটি করাতকল ও কাঠ পরিবহন শ্রমিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিঃসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত থেকে রেজিস্ট্রি কার্যক্রম দ্রুত চালুর দাবি জানান। তাদের মতে, পূর্বের নিয়মেই বাজার ফান্ডভুক্ত জমির হস্তান্তর ও দলিল রেজিস্ট্রি সর্বোত্তমভাবে পরিচালিত হতো। বর্তমানে এই প্রক্রিয়া বন্ধ থাকায় মানুষের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে ও অযৌক্তিক ভোগান্তি তৈরি হয়েছে।
বক্তারা আরও বলেন, বাজার ফান্ডের জমি নিয়ে প্রশাসনিক জটিলতা দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও গুরুতর আকার ধারণ করবে। তারা সংশ্লিষ্ট দপ্তরের উদ্দেশে বলেন, মানুষের জমি-সংক্রান্ত মৌলিক অধিকার ফিরিয়ে দিতে জরুরি ভিত্তিতে রেজিস্ট্রি কার্যক্রম চালু করা প্রয়োজন।
মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে বলেও ঘোষণা দেন তারা।
প্রায় এক ঘণ্টাব্যাপী শান্তিপূর্ণ মানববন্ধন শেষে আয়োজকরা জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি নেন। তারা আশা করেন, সরকারের সংশ্লিষ্ট দপ্তর দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে বাজার ফান্ডের জমি সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা সমাধান করবে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited