নুরুল কবির | ০৪:০৭ পিএম, ২০২০-১১-৩০
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মহাপিন্ড দান অনুষ্ঠান।
মহাপিন্ড দান অনুষ্ঠান উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৮টায় বান্দরবান শহরের খিয়ং ওয়া কিয়ং (রাজবিহার) থেকে বৌদ্ধ ভিক্ষুদের একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিনś সড়ক প্রদক্ষিণ করে।
এসময় প্রায় তিনশতাধিক বৌদ্ধ ভিক্ষু শহরের বিভিনś জায়গা প্রদক্ষিণ করে পিন্ডদান গ্রহণ করেন।
অনুষ্টানে উপস্থিত থেকে বৌদ্ধ ভিক্ষুদের পিন্ডদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শ হ্লা, পুলিশ সুপার জেরিন আকতার, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, পাবত্য জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ, সদস্য ক্যসাপ্রæ, সিভিল সার্জন ডা: অংসুইপ্রæ মারমাসহ বৌদ্ধ সম্প্রদায়ের নারী ও পুরুষেরা। এসময় পিন্ডদান অনুষ্ঠানে সকলে বৌদ্ধ ভিক্ষুদের শ্রদ্ধা জানিয়ে নগদ টাকা, চাল, ফল, মিষ্টি, মোমও আগরবাতিসহ নানারকম উপকরণ দান করে দেশ ও জাতির সুখ শান্তি প্রার্থনা করে।
প্রসঙ্গত,প্রতিবছরই মাসব্যাপী বৌদ্ধ ধর্মালম্বীদের কঠিন চীবর দাননুষ্ঠান শেষে বৌদ্ধ ভিক্ষুদের উদ্যেশে এই মহা পিন্ডদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, আর এই পিন্ডদান অনুুষ্ঠানের মধ্য দিয়ে আগামী দিনের সুখ শান্তি প্রত্যাশা করে বৌদ্ধ ধর্মালম্বী নর-নারীরা।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited