বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে বৌদ্ধ সম্প্রদায়ের মহাপিন্ড দান অনুষ্ঠান


নুরুল কবির    |    ০৪:০৭ পিএম, ২০২০-১১-৩০

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে বৌদ্ধ সম্প্রদায়ের মহাপিন্ড দান অনুষ্ঠান

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মহাপিন্ড দান অনুষ্ঠান।

মহাপিন্ড দান অনুষ্ঠান উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৮টায় বান্দরবান শহরের খিয়ং ওয়া কিয়ং (রাজবিহার) থেকে বৌদ্ধ ভিক্ষুদের একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিনś সড়ক প্রদক্ষিণ করে।

এসময় প্রায় তিনশতাধিক বৌদ্ধ ভিক্ষু শহরের বিভিনś জায়গা প্রদক্ষিণ করে পিন্ডদান গ্রহণ করেন।
অনুষ্টানে উপস্থিত থেকে বৌদ্ধ ভিক্ষুদের পিন্ডদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য ˆশ হ্লা, পুলিশ সুপার জেরিন আকতার, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, পাবত্য জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ, সদস্য ক্যসাপ্রæ, সিভিল সার্জন ডা: অংসুইপ্রæ মারমাসহ বৌদ্ধ সম্প্রদায়ের নারী ও পুরুষেরা। এসময় পিন্ডদান অনুষ্ঠানে সকলে বৌদ্ধ ভিক্ষুদের শ্রদ্ধা জানিয়ে নগদ টাকা, চাল, ফল, মিষ্টি, মোমও  আগরবাতিসহ নানারকম উপকরণ দান করে দেশ ও জাতির সুখ শান্তি প্রার্থনা করে।

প্রসঙ্গত,প্রতিবছরই মাসব্যাপী বৌদ্ধ ধর্মালম্বীদের কঠিন চীবর দাননুষ্ঠান শেষে বৌদ্ধ ভিক্ষুদের উদ্যেশে এই মহা পিন্ডদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, আর এই পিন্ডদান অনুুষ্ঠানের মধ্য দিয়ে আগামী দিনের সুখ শান্তি প্রত্যাশা করে বৌদ্ধ ধর্মালম্বী নর-নারীরা।