নানিয়ারচরে ৯০০ পরিবারকে টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ


মাহাদি বিন সুলতান    |    ১১:৪৮ পিএম, ২০২৫-১১-১৬

নানিয়ারচরে ৯০০ পরিবারকে টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম নানিয়ারচরে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে রোববার (১৬ নভেম্বর) দুপুরে বুড়িঘাট ইউনিয়নের ১, ২, ৩ ও ৪নং ওয়ার্ডে স্মার্ট ফ্যামিলি কার্ডধারী উপকারভোগীদের মাঝে এসব পণ্য বিতরণ করা হয়।

এ সময় ৯০০ পরিবারের মাঝে টিসিবির নির্ধারিত পণ্য বিতরণ কার্যক্রম পরিচালনা করেন ট্যাগ অফিসার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ জয় চাকমা।

উপকারভোগীদের মাঝে ২ লিটার সয়াবিন তেল ২০০ টাকা, ৫ কেজি চাল ১৫০ টাকা, ২ কেজি মসুর ডাল ১২০ টাকা এবং ১ কেজি চিনি ৭০ টাকায় বিক্রি করা হয়।

টিসিবির এ কার্যক্রমে মেসার্স ব্রাদার্স স্টোরের স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন টিটুসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।