অহিদুল ইসলাম অভি | ০৩:৫৫ পিএম, ২০২৫-১১-১৪
পিসিসিপির ৫তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা, উৎসবমুখর পরিবেশ ও সৌহার্দ্যের আবহে উদযাপন করা হয়েছে।
সকাল থেকে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে কেক কাটা, আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণীয় করে রাখা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই পিসিসিপি পিছিয়ে থাকা ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের অধিকার রক্ষা, শিক্ষা-উন্নয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আগামীতেও শিক্ষার্থীদের কল্যাণ ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে আরও সুসংগঠিতভাবে কাজ চালিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ আরও বলেন, পিসিসিপির পাঁচ বছরের পথচলা শুধু একটি সংখ্যা নয়—এটি সংগ্রাম, সাফল্য এবং শিক্ষার্থীদের পাশে থেকে অগ্রযাত্রার দৃঢ় অঙ্গীকারের প্রতীক।
তারা বিশ্বাস করেন, ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে ভবিষ্যতে সংগঠনটি আরও বৃহৎ পরিসরে শিক্ষার্থীদের সেবা ও নেতৃত্ব প্রদান করতে সক্ষম হবে।
আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পরিশেষে নেতাকর্মীরা মিলনমেলা, শুভেচ্ছা বিনিময় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করে পুরো অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited