নানিয়ারচরে জীববৈচিত্র্য সংরক্ষণে বিসিজি সদস্যদের কারিগরি প্রশিক্ষণ অনুষ্ঠিত


মাহাদি বিন সুলতান    |    ০৩:৩৫ পিএম, ২০২৫-১১-১৪

নানিয়ারচরে জীববৈচিত্র্য সংরক্ষণে বিসিজি সদস্যদের কারিগরি প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে জীববৈচিত্র্য সংরক্ষণ, টেকসই প্রাকৃতিক সম্পদ ব্যবহার এবং স্থানীয় জনগণের স্থিতিস্থাপক জীবিকা নিশ্চিত করার লক্ষ্যে নানিয়ারচরে বিসিজি (বায়োডাইভারসিটি কনজারভেশন গ্রুপ) এর ৩৯ জন সদস্যকে কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে নানিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় হেডম্যান-কার্বারী ও এলাকাবাসীর উপস্থিতিতে জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক আলোচনা এবং বিসিজি সদস্যদের জন্য বিশেষায়িত কারিগরি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে জীববৈচিত্র্য রক্ষার উপায়, প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার, পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ এবং স্থিতিশীল জীবিকা গড়ে তোলার কৌশল বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ফ্রিল্যান্স কনসালট্যান্ট মংহলাম্যান্ট।

এ সময় ক্যাপাসিটি বিল্ডিং অফিসার তুহিন চাকমা, উপজেলা বায়োডাইভারসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ফ্যাসিলিটেটর ডিবি প্রিন্স চাকমাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এলাকার জীববৈচিত্র্য সংরক্ষণ ও স্থানীয় জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে এই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।