নিজস্ব প্রতিবেদক | ০৩:৩১ পিএম, ২০২৫-১১-১৪
রাঙামাটির কাপ্তাই উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে স্থানীয় এক কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়ার মানবিক কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ছাত্রদলের নেতাকর্মীরা যৌথভাবে এ ধান কাটা কার্যক্রমে অংশ নেন।
চিৎমরম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ইউনিয়নের কৃষক আব্দুল কাদেরের প্রায় ১৫ শতক জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
কৃষক আব্দুল কাদের জানান,
“এই ধান কাটতে সাধারণত ৫–৬ জন শ্রমিক লাগে এবং প্রত্যেককে ১,২০০ টাকা করে মজুরি দিতে হয়।
ছাত্রদল আমার ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়ে আমাকে বড় ধরনের আর্থিক সহযোগিতা করেছে। আমি একজন গরিব কৃষক, তাদের এই সহায়তায় আমি উপকৃত হয়েছি।”
ধান কাটার পুরো কার্যক্রমে উপস্থিত ছিলেন চিৎমরম ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রাজু এবং অন্যান্য ছাত্রদল নেতৃবৃন্দ।
চিৎমরম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন,
“আমরা সবসময় মেহনতী মানুষের পাশে আছি এবং ইনশাআল্লাহ পাশে থাকবো।
দলের স্বার্থে, জনগণের স্বার্থে আমাদের এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।”
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited