নিজস্ব প্রতিবেদক | ০৬:৫০ পিএম, ২০২৫-১১-১১
রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ডের নতুন এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ “কিন্নরী”তে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নতুন এডহক কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. হুমায়ুন কবির। সভা পরিচালনা করেন কাপ্তাই মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইস্রাফিল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। তিনি বলেন, “মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।
সরকার বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বদা আন্তরিক এবং তাঁদের সকল সুযোগ-সুবিধা যথাযথভাবে নিশ্চিত করা হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, রাজস্থলী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক সাদ আলী, নবনির্বাচিত কমিটির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুর রহমান ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. আবিউর রহমান।
এছাড়াও কাপ্তাই উপজেলা বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেনের কন্যা শাহিদা আক্তার সাজু, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি রণজিৎ বাড়ৈ কাঞ্চনসহ নবনির্বাচিত এডহক কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited