নানিয়ারচরে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত


মাহাদি বিন সুলতান    |    ১১:৫৪ পিএম, ২০২৫-১১-১০

নানিয়ারচরে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাঙামাটির নানিয়ারচরে কৃষক-কৃষাণীদের মাঝে সুষম সার ব্যবহার ও মাটির নমুনা সংগ্রহ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সকালে রাঙামাটি মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে নানিয়ারচর হার্টিকালচার সেন্টার মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন মিয়ার তত্ত্বাবধানে আয়োজিত প্রশিক্ষণে ৫০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ প্রদান করেন রাঙামাটি মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা।

প্রশিক্ষণে বক্তারা মাটির গুণাগুণ রক্ষা, সঠিকভাবে মাটির নমুনা সংগ্রহের পদ্ধতি ও উপকারিতা নিয়ে আলোচনা করেন।

পাশাপাশি সুষম সার ব্যবহারের প্রয়োজনীয়তা ও এর মাধ্যমে ফলন বৃদ্ধির উপায় নিয়েও দিকনির্দেশনা দেন।

এসময় রাঙামাটি আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এন্টিনা চাকমা, আঞ্চলিক গবেষণাগারের বৈজ্ঞানিক কর্মকর্তা আফনান হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ জয় চাকমা ও জয়া চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।