ওমর ফারুক সুমন | ০৩:২০ পিএম, ২০২৫-১১-১০
রাঙামাটির বাঘাইছড়িতে জুম্ম জাতির জাতীয় চেতনার অগ্রদূত, মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪২তম মৃত্যুবার্ষিকী, জুম্ম জাতীয় শোক দিবস এবং আত্মনিয়ন্ত্রণাধিকার আদায়ের আন্দোলনে আত্মবলিদানকারী মহান নেতা এম. এন. লারমা সহ সকল বীর শহীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস), অঙ্গ ও সহযোগী সংগঠনের বাঘাইছড়ি শাখার আয়োজনে রূপকারী স্কুল মাঠে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
অনুষ্ঠানে ১০ নভেম্বর উদযাপন কমিটির আহ্বায়ক ও রূপকারী মৌজা ২৭৭ নং হেডম্যান বিশ্বজিৎ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় কমিটির আদিবাসী শ্রমজীবী কল্যাণ সমিতি বিষয়ক সম্পাদক সোহাগ চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেলা কমিটির সভাপতি বিমলেশ্বর চাকমা, সহ-সভাপতি সুরেশ কান্তি চাকমা, সাংগঠনিক সম্পাদক জ্ঞানসিন্ধু চাকমা, রূপালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভ্রম কুমার চাকমা, সাবেক ছাত্রনেতা ভূবন কান্তি চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুদর্শন চাকমা, বঙ্গলতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উত্রায়ন চাকমা, মারিশ্যা ইউনিয়নের চেয়ারম্যান আপন চাকমা এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বাঘাইছড়ি থানা কমিটির সহ-সভাপতি ও রূপকারী ইউপির চেয়ারম্যান জেসমিন চাকমা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বাঘাইছড়ি থানা কমিটির সহ-সাধারণ সম্পাদক রুবেল চাকমা ও সভাপতি নিউটন চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বাঘাইছড়ি থানা কমিটির সহ-সভাপতি ও বাঘাইছড়ি ইউনিয়নের সদস্য বিনয় চাকমা।
অস্থায়ী শহীদ ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণের পর শোক প্রস্তাব পাঠ করেন জ্ঞানসিশু চাকমা, সাংগঠনিক সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বাঘাইছড়ি থানা কমিটি।
অনুষ্ঠানে বক্তারা এম. এন. লারমার রাজনৈতিক দর্শন, তার আন্দোলন এবং পার্বত্য চট্টগ্রামে ন্যায়বিচার, অধিকার ও সমঅধিকারের জন্য তার অবদান তুলে ধরেন। বক্তারা বলেন, এম. এন. লারমার আদর্শ নতুন প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার উৎস।
দিনব্যাপী আলোচনা সভা, শ্রদ্ধা নিবেদন ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে মৃত্যুবার্ষিকী পালিত হয়।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited