নিজস্ব প্রতিবেদক | ১২:৪৯ পিএম, ২০২৫-১১-০৯
বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনস্থ রাঙামাটি রিজিয়নের কাপ্তাই জোন কর্তৃক ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় ৩০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল, হাঁস-মুরগি ও খোয়াড় বিতরণ করা হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) সকাল ১১টায় কাপ্তাই জোন কমান্ডার লে. কর্নেল নাজমুল কাদির শুভ, পিএসসি এর সার্বিক তত্ত্বাবধানে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি উপজেলার প্রত্যন্ত পাহাড়ি এলাকার প্রান্তিক চাষিদের সাথে কুশল বিনিময় করেন এবং স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে তাদের হাতে ছাগল, হাঁস-মুরগি ও খোয়াড় তুলে দেন।
সেনাবাহিনীর সূত্রে জানা যায়, কাপ্তাই, রাইখালী টিওবি, পানছড়ি টিওবি, বাঙালহালিয়া ও রাজস্থলী এলাকার মোট ৩০টি পরিবারকে (২১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ও ৯টি বাঙালি পরিবার) ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল, হাঁস-মুরগি ও খোয়াড় প্রদান করা হয়।
উপকারভোগীদের মধ্যে সুমি বিশ্বাস, মর্জিনা আক্তার, রেদা মং মারমা, অংথোয়াইসিং মারমা ও শানু অং মারমা সেনাবাহিনীর এই উদ্যোগে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদোমং মারমা বলেন, “সেনাবাহিনী আমাদের ইউনিয়নের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে যে মানবিক ভূমিকা পালন করছে, তার জন্য কাপ্তাই জোনকে ধন্যবাদ জানাই।”
কাপ্তাই জোন কমান্ডার লে. কর্নেল নাজমুল কাদির শুভ, পিএসসি বলেন, “পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ভবিষ্যতেও এই উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে।”
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited