মেহেদী হাসান | ১০:২০ পিএম, ২০২৫-১১-০৮
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর আয়োজিত “রাঙ্গামাটি পুনাক ইউনিটি ফেস্ট–২০২৫”।
শুক্রবার (৮ নভেম্বর ২০২৫) সকাল থেকে রাঙ্গামাটি পলওয়েল পার্ক প্রাঙ্গণে দিনব্যাপী এ উৎসবটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি পরিণত হয় আনন্দ, সৌহার্দ্য ও সম্প্রীতির এক মনোমুগ্ধকর মিলনমেলায়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে উৎসবের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সভানেত্রী জনাব আফরোজা হেলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পুনাক সভানেত্রী উরুবান আতরাবা তামান্না এবং বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে ‘রাঙ্গামাটি পুনাক ইউনিটি ফেস্ট–২০২৫’-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
প্রধান অতিথির বক্তব্যে পুনাক সভানেত্রী জনাব আফরোজা হেলেন বলেন,
“পুনাক শুধু পুলিশ পরিবারের কল্যাণে নয়, বরং সমাজের সার্বিক উন্নয়ন ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি অনন্য প্ল্যাটফর্ম। পুনাক সদস্যরা তাঁদের আন্তরিকতা, মমতা ও সেবার মানসিকতা দিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে।
রাঙ্গামাটি পুনাক ইউনিটি ফেস্ট এই ঐক্য ও সৌহার্দ্যের বার্তাকেই আরও শক্তিশালী করেছে।”
সভাপতির বক্তব্যে রাঙ্গামাটি পুনাক সভানেত্রী উরুবান আতরাবা তামান্না বলেন,
“রাঙ্গামাটি পুনাক সব সময় মানবিক উদ্যোগে সমাজের পাশে থেকেছে। আমাদের এই ইউনিটি ফেস্টের মূল উদ্দেশ্য একে অপরের সঙ্গে সম্পর্ক, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও গভীর করা।
পুনাক সদস্যদের নিরলস পরিশ্রম ও নিষ্ঠার ফলেই আজকের আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়েছে।”
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন,
“বাংলাদেশ পুলিশের নারী সদস্য ও তাঁদের পরিবার সমাজে যে ইতিবাচক ভূমিকা রাখছেন, তা সত্যিই অনুকরণীয়। পুনাকের প্রতিটি উদ্যোগ পুলিশ বাহিনীর মানবিক চেতনা ও সেবার মানসিকতাকে আরও উজ্জ্বল করে তোলে।
রাঙ্গামাটিতে আজকের এই আয়োজন পুলিশ পরিবারের ঐক্য, সৌহার্দ্য ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত।”
অনুষ্ঠানে পুনাক সভানেত্রীসহ কার্যনির্বাহী কমিটির সদস্যদের মাঝে স্মারক উপহার প্রদান করা হয়। এছাড়া পুনাক সভানেত্রী মহোদয়সহ সদস্যবৃন্দ বৃক্ষরোপণ, মাছ অবমুক্তকরণ এবং রাঙ্গামাটি পুনাক প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র পরিদর্শন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে পুনাক সদস্য ও রাঙ্গামাটি জেলা পুলিশের সদস্যদের পরিবারবর্গের মাঝে সৌজন্য উপহার বিতরণ এবং প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুনাকের সদস্যবৃন্দ, পুলিশ পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited