মেহেদী হাসান | ১১:০৬ পিএম, ২০২৫-১১-০৭
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটি-২৯৯ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোখতার আহম্মদ এর সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) রাঙামাটির বনানী আবাসিক এলাকার আলম ডকইয়ার্ড প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জনাব হাসেমুল হক খন্দকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি জেলা আমীর অধ্যাপক আবদুল আলীম এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদ।
শুভেচ্ছা বক্তব্য দেন রাঙামাটি জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ মানছুরুল হক। এছাড়া এলাকার পক্ষ থেকে বক্তব্য রাখেন আবুল বাশার, আলহাজ্ব আবদুল মমিন, মোঃ রেজাউল করিম, মোঃ দিদারুল আলম, আলহাজ্ব জয়নাল আবেদীন এবং রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাঙামাটি পৌর জামায়াতের সেক্রেটারি হাফেজ আবুল বাশার।
সভায় প্রধান বক্তা অ্যাডভোকেট মোখতার আহম্মদ বলেন,রাঙামাটির মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। পাহাড় ও সমতলের মানুষ সমান সুযোগ-সুবিধা পায়নি।
জনগণের পক্ষে কথা বলতে এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে আমি নির্বাচনে অংশ নিচ্ছি। ইনশাআল্লাহ, নির্বাচিত হতে পারলে রাঙামাটিকে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও উন্নত জেলার রূপ দেব। এজন্য আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
প্রধান অতিথি অধ্যাপক আবদুল আলীম বলেন,জামায়াতের রাজনীতি জনগণের কল্যাণ, ন্যায়বিচার ও সুশাসনের রাজনীতি। আমরা বিভাজন নয়, ঐক্যের রাজনীতিতে বিশ্বাস করি।
রাঙামাটির মানুষ পরিবর্তন চায়—একটি সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে। অ্যাডভোকেট মোখতার আহম্মদ সেই যোগ্য নেতৃত্বের প্রতীক। আসন্ন নির্বাচনে জনগণ ন্যায় ও উন্নয়নের পক্ষে রায় দেবে বলে আমি বিশ্বাস করি।”
সভায় বক্তারা ইসলামী মূল্যবোধভিত্তিক সুশাসন ও স্বচ্ছ নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা আসন্ন নির্বাচনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদকে বিজয়ী করার আহ্বান জানান।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited