নিজস্ব প্রতিবেদক | ০৮:০০ পিএম, ২০২৫-১১-০৬
রাঙামাটি কাপ্তাই শহিদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শহীদ শামসুদ্দিন স্মৃতি প্রতিষ্ঠানের আয়োজনে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহামুদ হাসান। বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র উপ-ব্যবস্থাপক (২) প্রকৌশলী মো. সাইফুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক উত্তম কুমার শীল।
প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফ সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার তারেক আহমেদ, শিশু নিকেতন অধ্যক্ষ রেহেনা আক্তার রেখা, বিদ্যালয়ের অভিভাবক কমিটির সদস্য মো. ইউসুফ, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন, সাংবাদিক কাজী মোশাররফ হোসেন ও সিনিয়র শিক্ষক আমির হোসেন।
প্রধান অতিথি মাহামুদ হাসান বলেন, শহীদ শামসুদ্দিন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের একজন আদর্শ ও নীতিবান ব্যবস্থাপক ছিলেন। দেশের জন্য তিনি শহীদ হয়েছেন। শিক্ষার্থীদের দেশ উন্নয়নে অবদান রাখতে ভালোভাবে লেখাপড়া করতে হবে।
এই কুইজ প্রতিযোগিতায় তিনটি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সকল শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited