নিজস্ব প্রতিবেদক | ০৭:৩৮ পিএম, ২০২৫-১১-০৬
কারিগরি শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব আবুল খায়ের মো. আক্কাস আলী।
তিনি বলেন, “কারিগরি শিক্ষা গ্রহণ করে কেউ বেকার থাকে না। প্রত্যেকে নিজের যোগ্যতা অনুযায়ী কর্মক্ষেত্রে সফলতা অর্জন করে। বর্তমান প্রেক্ষাপটে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। তবে শিক্ষার পাশাপাশি খেলাধুলার চর্চাও জরুরি।”
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে (বিএসপিআই) কারিগরি শিক্ষা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত “সঞ্জীবনী প্রশিক্ষণ সেশন”-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রশিক্ষণটিতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের ২৭ জন কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন।
অনুষ্ঠানে বিএসপিআই-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস সভাপতিত্ব করেন। এ সময় প্রতিষ্ঠানের সকল বিভাগীয় প্রধান উপস্থিত ছিলেন।
এদিন বিকেল ৩টায় বিএসপিআই খেলার মাঠে আন্তঃবিভাগীয় টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মহাপরিচালক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন এবং কাপ্তাই বিএন স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ এম. জাহাঙ্গীর আলম।
টুর্নামেন্টে অটোমোবাইল বিভাগ ৬০ রানে ইলেকট্রনিক বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited