কাপ্তাই বিএফআইডিসিতে ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) দোয়া ও আলোচনা সভা


নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৩৩ পিএম, ২০২৫-১১-০৬

কাপ্তাই বিএফআইডিসিতে ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) দোয়া ও আলোচনা সভা

রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি) এলপিসি শাখার উদ্যোগে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে বার্ষিক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টায় এলপিসি প্রধান কার্যালয়ে কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইডিসি এলপিসি কাপ্তাই শাখার সহ-মহাব্যবস্থাপক তীর্থ জিৎ রায়। তিনি বলেন, “করাতকল ও বিএফআইডিসির উন্নয়নের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। পাশাপাশি দেশের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য দোয়া করব।”

দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই বিএফআইডিসি জামে মসজিদের পেশ ইমাম মুফতি আনোয়ার হোসেন সাইফী।

তিনি এলপিসির উন্নয়ন এবং প্রয়াত সাবেক কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন সহ-ব্যবস্থাপক বিলাশ কুমার বিশ্বাস, প্রধান সহকারী (প্রশাসন) মিনু চাকমা, সহ-মাঠ তত্ত্বাবধায়ক মো. আব্দুল হান্নান ও রিগ্যান বড়ুয়া, এলপিসি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক মো. শাহীন উদ্দিন, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেনসহ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ।

পরে বিএফআইডিসি রেস্ট হাউসে আয়োজিত পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) মাহফিলে উপজেলা পর্যায়ের সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাদের আপ্যায়ন করা হয়।