মেহেদী হাসান | ১১:৫৭ পিএম, ২০২৫-১১-০৫
রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ লাইন্স কনফারেন্স রুমে আজ অনুষ্ঠিত হয়েছে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা।
সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন। সভার সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম।
কল্যাণ সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ। সভায় বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যরা পুলিশ সুপার মহোদয়ের কাছে তাদের নানাবিধ সমস্যা ও দাবির কথা তুলে ধরেন।
পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন মনোযোগ সহকারে সবার বক্তব্য শোনেন এবং তাৎক্ষণিকভাবে বেশ কিছু বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি সমস্যাগুলোর দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সভায় পুলিশ সুপার বলেন,পুলিশের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সততা, পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের আস্থা অর্জনই আমাদের সবচেয়ে বড় সাফল্য।”
তিনি উপস্থিত অফিসার ও ফোর্সদের প্রশাসনিক শৃঙ্খলা, দক্ষতা, দায়িত্ববোধ, নিরাপত্তা ও সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভা শেষে পুলিশ সুপার সকলের সার্বিক কল্যাণ ও পেশাগত সাফল্য কামনা করে বক্তব্য শেষ করেন।
রাঙামাটি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভাটি ছিল আন্তরিকতা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের এক অনুপ্রেরণামূলক মিলনমেলা।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited