রাঙামাটি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত


মেহেদী হাসান    |    ১১:৫৭ পিএম, ২০২৫-১১-০৫

রাঙামাটি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ লাইন্স কনফারেন্স রুমে আজ অনুষ্ঠিত হয়েছে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা।

সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন। সভার সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম

কল্যাণ সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ। সভায় বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যরা পুলিশ সুপার মহোদয়ের কাছে তাদের নানাবিধ সমস্যা ও দাবির কথা তুলে ধরেন।

পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন মনোযোগ সহকারে সবার বক্তব্য শোনেন এবং তাৎক্ষণিকভাবে বেশ কিছু বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি সমস্যাগুলোর দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সভায় পুলিশ সুপার বলেন,পুলিশের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সততা, পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের আস্থা অর্জনই আমাদের সবচেয়ে বড় সাফল্য।”

তিনি উপস্থিত অফিসার ও ফোর্সদের প্রশাসনিক শৃঙ্খলা, দক্ষতা, দায়িত্ববোধ, নিরাপত্তা ও সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভা শেষে পুলিশ সুপার সকলের সার্বিক কল্যাণ ও পেশাগত সাফল্য কামনা করে বক্তব্য শেষ করেন।

রাঙামাটি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভাটি ছিল আন্তরিকতা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের এক অনুপ্রেরণামূলক মিলনমেলা