নিজস্ব প্রতিবেদক | ০৮:০৬ পিএম, ২০২৫-১১-০৫
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র কাপ্তাই উপজেলায় স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিকেল ৪টায় কাপ্তাইয়ের শীলছড়ি প্যারাডাইস কমিউনিটি সেন্টারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলার ক্রীড়ামোদী সর্বস্তরের জনগণ, সাবেক ও বর্তমান খেলোয়াড়দের ব্যানারে এ আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কাপ্তাই বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. দিলদার হোসেন।
তিনি বলেন, “খেলাধুলায় সমগ্র বাংলাদেশে কাপ্তাইয়ের যথেষ্ট সুনাম রয়েছে। আন্তর্জাতিক, জাতীয়, জেলা ও বিভাগীয় পর্যায়ে কাপ্তাইয়ের খেলোয়াড়রা দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে অংশ নিচ্ছেন।
রাঙামাটির মারী স্টেডিয়াম যার নামে নামকরণ করা হয়েছে, তিনিও কাপ্তাইয়ের সন্তান। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে, একটি মহল চায় না কাপ্তাইয়ে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপিত হোক।
সরকারের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী আমরা দৃঢ়ভাবে দাবি জানাই, এই কেন্দ্রটি যেন কাপ্তাই উপজেলায় স্থাপন করা হয়।”
সংবাদ সম্মেলনে বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও কৃতি খেলোয়াড় আনিছুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কাপ্তাই বিএন স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, ক্রীড়া সংগঠক মাহাবুব হাসান, চম্পাকুড়ি খেলাঘর আসরের সহ-সভাপতি জাকির হোসেন, সাবেক মেম্বার একরাম হোসেন, বিশিষ্ট রেফারি ও ক্রীড়া শিক্ষক আব্দুল কাদের, শীলছড়ি দি রয়েল ক্লাবের সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান, সাবেক কৃতি খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক মো. জাকির হোসেন, যুব সংগঠক মো. ইব্রাহীম, মোহাম্মদ মাসুদ, ইউসুফসহ অনেকে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited