নিজস্ব প্রতিবেদক | ১১:২৯ পিএম, ২০২০-১১-২৯
পার্বত্য জেলা রাঙামাটির সাজেকের ভূয়াছড়ির পর মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে এবার অপর পার্বত্য জেলা বান্দরবানের রুমা থেকে বেশ কিছু অস্ত্র-গুলি উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।
রুমা উপজেলাধীন উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের দুর্গম জৈয়তুন পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দশটি দেশীয় তৈরী অস্ত্র,গুলিসহ সরঞ্জাম উদ্ধার করেছে বিজিবির সদস্যরা।
মায়ানমারের দলছুট বিচ্ছিন্নতাবাদী দল আরাকান লিবারেশন পার্টি এএলপির সদস্যরা উক্ত ঘটনাস্থলে একটি অস্থায়ী ক্যাম্পে গত বেশ কিছুদিন থেকে সংগঠনটির সশস্ত্র সদস্যরা অবস্থান করছিল বলে বিজিবির কাছে খবর ছিল।
বলিপাড়া ৩৮ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ সানভীর হাসান মজুমদার জানিয়েছেন, দুর্গম জৈয়তুন পাড়া এলাকায় একটি পাহাড়ে বেশ কিছুদিন থেকে এনপির সশস্ত্র সদস্যরা অবস্থান করছে এমন খবর পেয়ে সেখানে গ্যালেঙ্গা বিজিবির ক্যাম্প থেকে অভিযান চালানো হয়।
অভিযানের সময় এএলপির সদস্যরা সেখান থেকে সটকে পড়ে। পরে ওই এলাকায় মাটি খুঁড়ে ১০টি দেশীয় তৈরী অস্ত্র, ১৭০ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি, এএলপি’র ব্যবহৃত ২সেট ইউনিফর্ম, এসএমজির ১টি ম্যাগজিনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে বিজিবির সদস্যরা।
এদিকে উদ্ধারকৃত অস্ত্র-সরঞ্জাম গুলো রুমা থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।স্থানীয় সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে বান্দরবানে অন্যান্য সন্ত্রাসী গ্রুপগুলোর পাশাপাশি এএলপি’র তৎপরতা বেড়ে গেছে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited