আলমগীর মানিক | ০৮:৫২ পিএম, ২০২৫-১১-০২
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ম্যানেজমেন্ট বিজনেস সোসাইটি (Management Business Society - MBS)-এর উদ্যোগে এবং খাগড়াছড়ির এডুলাইফ আইটি ইনস্টিটিউট (Edulife IT Institute)-এর সহযোগিতায় ‘From Campus to Career’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২ নভেম্বর ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে এই সেমিনার আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “যেকোনো ক্যারিয়ারে সফলতার জন্য তিনটি বিষয়— অন্তর্ভুক্তি (Affiliation), স্বাধীনতা (Freedom) এবং প্রাধিকার (Authority)— সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
তিনি শিক্ষার্থীদেরকে বিষয়ভিত্তিক জ্ঞানের পাশাপাশি Analytical Skill, Critical Thinking Skill ও Communication Skill উন্নয়নের পরামর্শ দেন। একই সঙ্গে দক্ষতার ঘাটতি চিহ্নিত করে তা পূরণের মাধ্যমে যোগ্যতা ও সততার সঙ্গে ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি’র ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ জুনাইদ কবির, ম্যানেজমেন্ট অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন, এবং ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক সূচনা আখতার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ম্যানেজমেন্ট বিজনেস সোসাইটির সভাপতি ও ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সৈকত বৈদ্য। সেমিনারটি সঞ্চালনা করেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী রবিউল কাউসার।
এডুলাইফ আইটি ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আমির হোসেন রোজেল এবং প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দও ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited