রাবিপ্রবিতে ‘From Campus to Career’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


আলমগীর মানিক    |    ০৮:৫২ পিএম, ২০২৫-১১-০২

রাবিপ্রবিতে ‘From Campus to Career’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ম্যানেজমেন্ট বিজনেস সোসাইটি (Management Business Society - MBS)-এর উদ্যোগে এবং খাগড়াছড়ির এডুলাইফ আইটি ইনস্টিটিউট (Edulife IT Institute)-এর সহযোগিতায় ‘From Campus to Career’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২ নভেম্বর ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে এই সেমিনার আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “যেকোনো ক্যারিয়ারে সফলতার জন্য তিনটি বিষয়— অন্তর্ভুক্তি (Affiliation), স্বাধীনতা (Freedom) এবং প্রাধিকার (Authority)— সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
তিনি শিক্ষার্থীদেরকে বিষয়ভিত্তিক জ্ঞানের পাশাপাশি Analytical Skill, Critical Thinking SkillCommunication Skill উন্নয়নের পরামর্শ দেন। একই সঙ্গে দক্ষতার ঘাটতি চিহ্নিত করে তা পূরণের মাধ্যমে যোগ্যতা ও সততার সঙ্গে ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি’র ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ জুনাইদ কবির, ম্যানেজমেন্ট অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন, এবং ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক সূচনা আখতার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ম্যানেজমেন্ট বিজনেস সোসাইটির সভাপতি ও ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সৈকত বৈদ্য। সেমিনারটি সঞ্চালনা করেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী রবিউল কাউসার।

এডুলাইফ আইটি ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আমির হোসেন রোজেল এবং প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দও ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।