মেহেদী হাসান | ১১:১০ পিএম, ২০২৫-১১-০১
রাঙামাটি শহরের বনরূপায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগি সংগঠন সাইবার দলের উদ্যোগে সংগঠনটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের টক শো প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় বনরূপা এলাকায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে টক শোটি প্রদর্শন করা হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা তুলে ধরা হয়।
রাঙামাটি জেলা সাইবার দলের সভাপতি বিনয় কান্তি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ান।
উক্ত অনুষ্ঠানের শুভ উদ্ভোধক ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল
বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টু, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান, রাঙামাটি জেলা জাসাসের সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ এবং জেলা বিএনপির কোষাধ্যক্ষ জসীম উদ্দীন।
বক্তারা বলেন, “তারেক রহমানের চিন্তা-চেতনা ও নেতৃত্ব বাংলাদেশের রাজনীতিতে নতুন দিক উন্মোচন করেছে। জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে বিএনপির এই আন্দোলন অব্যাহত থাকবে।”
টক শো প্রদর্শনের সময় উপস্থিত দর্শনার্থীরা করতালি দিয়ে বক্তব্যের প্রতি সমর্থন জানান। পুরো অনুষ্ঠানটি এক উচ্ছ্বাসপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন রাঙামাটি জেলা সাইবার দলের সাধারণ সম্পাদক কামরুল হাসান কাদের।
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited