রাঙামাটিতে নার্সদের মানববন্ধন


মোঃ শাহ আলম    |    ০৯:১৭ পিএম, ২০২৫-১০-৩০

রাঙামাটিতে নার্সদের মানববন্ধন

স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) জেলা শাখা।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর আড়াইটায় রাঙামাটি জেনারেল হাসপাতালের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ৪৮ বছর ধরে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

কিন্তু এখন এটি অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার অপচেষ্টা চলছে, যা চরম বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং স্বাস্থ্যসেবা ব্যাহত হবে।

বক্তারা এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান এবং নার্সিং খাতকে উন্নত বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিকায়নের দাবি করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুভ্রা রানী বড়ুয়া, সঞ্চালনা করেন জিকন চাকমা। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা নার্স বিভাশ্রী দেওয়ানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।