রাজস্থলীতে কাপ্তাই তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক


আইয়ুব চৌধুরী    |    ০৭:৫০ পিএম, ২০২৫-১০-৩০

রাজস্থলীতে কাপ্তাই তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক

বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ “তারুণ্য নির্ভর বাংলাদেশ” বিনির্মাণে করণীয় বিষয়ে এক উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় গণযোগাযোগ অধিদপ্তরের কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে রাজস্থলীতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সমাজে বাল্যবিবাহ প্রতিরোধ, দুর্নীতি দমন ও তরুণ সমাজকে সচেতন করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, বাল্যবিবাহ সমাজের অগ্রগতির অন্যতম প্রধান বাধা। তরুণ প্রজন্মকে সচেতন ও শিক্ষিত করে তুললে এই অভিশাপ দূর করা সম্ভব।

পাশাপাশি দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তাঁরা আরও বলেন, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে তরুণদের নেতৃত্বে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। দেশ গঠনে তরুণরাই সবচেয়ে বড় শক্তি।

বৈঠকে কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, তাইতংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পি চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।