কঠিন চীবর দান উৎসবে রাজবন বিহারে এসপি ফরহাদ


মেহেদী হাসান    |    ০৮:৫৯ পিএম, ২০২৫-১০-২৯

কঠিন চীবর দান উৎসবে রাজবন বিহারে এসপি ফরহাদ

রাঙ্গামাটি পার্বত্য জেলায় বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ৪৯তম শুভ দানোত্তম কঠিন চীবর দান–২০২৫ উপলক্ষে আজ (২৯ অক্টোবর) রাঙ্গামাটি রাজবন বৌদ্ধ বিহার পরিদর্শন করেন জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন

পরিদর্শনকালে পুলিশ সুপার বিহার প্রাঙ্গণের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আগত ভিক্ষু ও দর্শনার্থীদের নির্বিঘ্ন আগমন ও প্রস্থান, যানবাহন নিয়ন্ত্রণ এবং জনসমাগম ব্যবস্থাপনা তদারকি করেন।

তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন।

পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন বলেন,কঠিন চীবর দান উৎসব পার্বত্য অঞ্চলের বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় আয়োজন।

এ উৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে রাঙ্গামাটি জেলা পুলিশ সর্বাত্মক প্রস্তুত রয়েছে। ধর্মীয় সম্প্রীতি রক্ষা করা আমাদের সামাজিক দায়িত্ব এবং পেশাগত অঙ্গীকার।”

তিনি আরও জানান, পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই উৎসবকে ঘিরে হাজারো ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে। তাই সকলের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত জনবল ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, এবং রাজবন বিহার উপাসক-উপাসিকা কার্যনির্বাহী পরিষদের গণ্যমান্য সদস্যবৃন্দ।

রাঙ্গামাটি জেলা পুলিশের এ উদ্যোগে বৌদ্ধ ধর্মাবলম্বীসহ সকল সম্প্রদায়ের মাঝে গভীর সন্তোষ ও আশ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে।