কাপ্তাই বিএসপিআইয়ে রক্তগ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।


নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৫১ পিএম, ২০২৫-১০-২৮

কাপ্তাই বিএসপিআইয়ে রক্তগ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

রাঙামাটি: কাপ্তাই বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে (বিএসপিআই) বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় বিএসপিআই যুব রেড ক্রিসেন্ট দলের আয়োজনে এবং যুব রেড ক্রিসেন্ট সোসাইটি ও কাপ্তাই ব্লাড ব্যাংকের সহযোগিতায় ইনস্টিটিউটের উড শপে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসপিআই’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার মো. দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই ব্লাড ব্যাংকের সভাপতি সুগত তঞ্চঙ্গ্যা, প্রতিষ্ঠাতা বীর কুমার তঞ্চঙ্গ্যা, বিএসপিআই’র ইঞ্জিনিয়ার ও বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার রহমত উল্লাহ, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন এবং শিক্ষার্থী বেলাল হোসেন।

বক্তারা বলেন, মানবতার সেবায় সকলকে এগিয়ে আসতে হবে। রক্তদান একটি মহৎ কাজ—এক ব্যাগ রক্ত একটি জীবন বাঁচাতে পারে। তাই প্রত্যেকের নিজের রক্তের গ্রুপ জানা জরুরি। কাপ্তাই ব্লাড ব্যাংক যে মানবিক উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়।

পরে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ পরীক্ষা করায়।