আলমগীর মানিক | ০৭:৩৬ পিএম, ২০২৫-১০-২৮
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) RMSTU Photography Club-এর উদ্যোগে ‘Balancing Passion and Profession’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে এ সেমিনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।
কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ফটোগ্রাফিক অলিম্পিয়াডের অ্যাম্বাসেডর ও রূপালী ব্যাংক পিএলসি-এর এজিএম জনাব পিনু রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জুনাইদ কবির, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ জামশেদ আলম পাটোয়ারী এবং ক্লাবের মডারেটর ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক জনাব মোঃ নাফিজ মন্ডল।
সেমিনারে পিনু রহমান তার পেশাগত জীবন ও শখের কাজ—ফটোগ্রাফির মধ্যে ভারসাম্য রক্ষার অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, “জীবনকে শুধু যাপন নয়, তাকে উদযাপন করতে শিখতে হবে।”
এছাড়াও তিনি ফটোগ্রাফির তাত্ত্বিক ও প্রায়োগিক দিক, এবং একটি ছবি বা সাবজেক্ট নির্মাণের অন্তর্দৃষ্টি গঠনের বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের শেষে তিনি তার দেশ-বিদেশে প্রশংসিত ও পুরস্কারপ্রাপ্ত ছবিগুলো প্রদর্শন করেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited