আইয়ুব চৌধুরী | ০৬:৩৭ পিএম, ২০২৫-১০-২৮
রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ইউপি সদস্য এমদাদুল হক মিলন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান আদোমং মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় ইউপি সদস্য ও সদস্যাবৃন্দের সর্বসম্মতিতে এ নির্বাচন সম্পন্ন হয়।
সভায় ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. কাইয়ুম হোসেন মিরাজের প্রস্তাবে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য এমদাদুল হক মিলনকে ১নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
এছাড়া ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য থুইসিংমং মারমা ২নং প্যানেল চেয়ারম্যান এবং ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য সালমা আক্তারকে ৩নং প্যানেল চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য শিমুল দাশ, মং উ চিং মারমা, থোয়াইসুইমং মারমা এবং ইউনিয়ন পরিষদের সচিব কর্মকর্তা চাকমা প্রমুখ।
নবনির্বাচিত প্যানেল চেয়ারম্যান এমদাদুল হক মিলন বলেন, “দীর্ঘ প্রায় চার বছর অতিবাহিত হলেও ইউনিয়ন পরিষদের সদস্যদের মনে কিছু আক্ষেপ রয়ে গেছে। আমি চেষ্টা করব সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের সেবায় কাজ করতে।”
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited