আলমগীর মানিক | ০২:৪৪ পিএম, ২০২৫-১০-২৭
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় জেলা যুবদলের উদ্যোগে শহরের পৌরসভা চত্বর থেকে র্যালিটি শুরু হয়।
র্যালিটি শহরের কাঁঠালতলী, বনরূপা সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুর নবী সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন যৌথভাবে সঞ্চালনা করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. ইউছুপ, পৌর বিএনপির সভাপতি শফিউল আজম, পৌর যুবদলের আহ্বায়ক সিরাজুল মোস্তফা, সদর থানা যুবদলের আহ্বায়ক মো. আনোয়ার প্রমুখ।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও যুবদল প্রতিষ্ঠার লক্ষ্য তুলে ধরে বলেন, দেশের ভবিষ্যৎ গঠনে যুবদলকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
তারা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য বজায় রাখা, সব ধরনের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে জেলা যুবদল ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited